
শান্তিনগরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর পল্টন থানার শান্তিনগর থেকে মো. মাইন উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন।

