আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হরমুজ প্রণালিতে তেল চলাচল বাধাগ্রস্ত হলে ‘মৃত্যু, আগুন ও ধ্বংস’ নেমে আসবে: ট্রাম্প

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে তেল চলাচল বাধাগ্রস্ত হলে ‘মৃত্যু, আগুন ও ধ্বংস’ নেমে আসবে: ট্রাম্প

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত হলে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

এক অনলাইন বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে তেলের প্রবাহ বন্ধ করার মতো কোনো পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র “এ পর্যন্ত যতটা আঘাত করেছে তার চেয়ে ২০ গুণ বেশি কঠোরভাবে” জবাব দেবে।

তিনি আরও বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র এমন সব লক্ষ্যবস্তুতে হামলা চালাবে যেগুলো ধ্বংস করা সহজ এবং যার ফলে ইরানের পক্ষে আবার রাষ্ট্র হিসেবে পুনর্গঠন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

ট্রাম্প সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে “মৃত্যু, আগুন ও ধ্বংস নেমে আসবে।” তবে তিনি আশা প্রকাশ করেন যে এমন পরিস্থিতি সৃষ্টি হবে না।

বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে চলমান যুদ্ধের কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে এবং এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামও দ্রুত বেড়ে গেছে।

সূত্র: বিবিসি নিউজ

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...