ইসরাইলি বাহিনীর গুলিতে দখলকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি নিহত

ইসরাইলি বাহিনীর গুলিতে দখলকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি নিহত

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।

তারা দাবি করেছে নিহত দুজন আল-জুদেইরা গ্রামের কাছে একটি সড়কের দিকে মলোটভ ককটেল নিক্ষেপ করেছিল। গ্রামটি পূর্ব জেরুজালেম ও রামাল্লাহর মধ্যবর্তী এলাকায় অবস্থিত।

বিজ্ঞাপন

সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে, যা গত রাতে ধারণ করা হয়েছে বলে তারা জানিয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এ ঘটনায় তাদের বাহিনীর কোনো সদস্য আহত হয়নি।

ঘটনাটি দখলকৃত পশ্চিম তীরে চলমান সহিংসতার সাম্প্রতিক একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

এসআর

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন