আবু মুসা বিশ্বাস, রাজবাড়ী

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের ১৫ বছরে রাজবাড়ী জেলায় বিরোধী দল-মতের মানুষ হয়েছিলেন চরম নিপীড়নের শিকার। এ সময়ে বিএনপির দুই নেতাকে খুন ও একজনকে গুম করা হয়।

রাজবাড়ী জেলায় মোট দুটি নির্বাচনি আসন। এর মধ্যে সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে রাজবাড়ী-১ এবং পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী- এই তিন উপজেলা নিয়ে রাজবাড়ী-২ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে ভোটের মাঠে সরব হয়েছেন সম্ভাব্য প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীরা

একমাত্র সন্তান সাগর আহমেদকে নিয়ে বাবা-মায়ের স্বপ্ন ছিল আকাশচুম্বী। ছেলেও বাবা-মায়ের স্বপ্ন পূরণের পথেই এগোচ্ছিলেন। কিন্তু জুলাই আন্দোলনে পুলিশের গুলি তার জীবনপ্রদীপ নিভিয়ে দিল।