সম্পাদকীয় নীতি

আমার দেশ-এর লক্ষ্য পাঠকের কাছে নির্ভরযোগ্য, সত্যনিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ সংবাদ পৌঁছে দেওয়া। আমাদের সম্পাদকীয় নীতি এবং প্রকাশন নীতিমালা আমাদের সাংবাদিকতার মান এবং নৈতিকতার প্রতিফলন।

১. সত্যনিষ্ঠতা ও নিরপেক্ষতা

আমরা সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করি। সাংবাদিকরা ঘটনাকে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করে, ব্যক্তিগত মতামত বা পক্ষপাত থেকে মুক্ত থাকেন।

২. স্বাধীনতা

আমাদের সম্পাদকীয় নীতি রাজনৈতিক, অর্থনৈতিক বা ব্যক্তিগত প্রভাব থেকে সম্পুর্ন স্বাধীন। সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের চাপ আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে না।

৩. দায়িত্বশীলতা

আমরা প্রকাশিত প্রতিটি খবরের ব্যাপারে দায়িত্বশীল। কোনো সংবাদে ভুল তথ্য থাকলে দ্রুত সংশোধন করার নীতি অনুসরন করে থাকি।

৪. মানবিক ও নৈতিক মান

আমরা সংবাদ প্রকাশে মানবিক মূল্যবোধ এবং নৈতিকতা বজায় রাখি। শিশু, নারী, সংখ্যালঘু বা যেকোনো সংবেদনশীল বিষয়ে যাচাই বাছাই করে সতর্কতার সঙ্গে সংবাদ প্রকাশ করা হয়।

৫. মন্তব্য ও মত প্রকাশের স্বাধীনতা

আমাদের সংবাদ পত্রে মতামত প্রকাশের সুযোগ রয়েছে। তবে অপমানজনক, সাম্প্রদায়িক মনোভাব, ইসলাম বিদ্বেষ ও ভুল তথ্যপূর্ণ বা উস্কানিমূলক বক্তব্য প্রকাশের ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করি। কোনো প্রকার বিদ্বেষপ্রসূত মতামত প্রকাশিত হয় না।

৬. স্বচ্ছতা

আমরা পাঠকদের স্বচ্ছতার সাথে সব ধরনের তথ্য প্রদান করে থাকি। পাঠকদের প্রতিক্রিয়াকে আমরা স্বাগত জানাই।

আমার দেশ - বিশ্বাস করে, সত্য, পেশাদারিত্ব এবং তথ্যভিত্তিক সাংবাদিকতা সমাজকে শক্তিশালী করে। পাঠকদের কাছে আমাদের প্রতিশ্রুতি, আমরা ঘোষিত নীতি ও মান বজায় রেখে প্রতিদিনের সংবাদ পরিবেশন করব।