সারা দেশলক্ষ্মীপুরে প্রভাবশালীদের দখলে মসজিদের ২৬ কোটি টাকার জমি
লক্ষ্মীপুরের কমলনগরে ৪১ বছর ধরে একটি জামে মসজিদের প্রায় ২৬ কোটি টাকার সম্পত্তি প্রভাবশালী একটি মহলের দখলে থাকার অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার মুন্সিরহাট বাজারের এ জমি মসজিদের নামে ওয়াকফ করা। কিন্তু স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যক্তি জালিয়াতির মাধ্যমে তা নিজেদের নামে রেকর্ড করে বহু বছর ধরে ভোগদখল



