সারা দেশ২৪ ডিসেম্বর ২০২৫
দখল-দূষণে কেশরখালী খাল এখন ময়লার ভাগাড়
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম কেশরখালী খাল দখল ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। ফুলজোড় ও করতোয়া নদীর সঙ্গে সংযোগকারী চান্দাইকোনা এলাকার এ খালটি এখন কার্যত অচল, যার সরাসরি প্রভাব পড়ছে পরিবেশ, জনজীবনের ওপর।
