সাহিত্য সাময়িকী১১ মে ২০২৬
পশ্চিমের সংকীর্ণতা ও দ্বিধা
আমার সৌভাগ্য, আমি ইবনে খালদুনকে পাঠ করেছি। তার বিখ্যাত গ্রন্থ ‘মুকাদ্দিমা’ মূল আরবি ভাষায় পড়ার মধ্য দিয়ে তাকে চেনা ও বোঝার যাত্রা শুরু হয়েছে। ফলে যে ইবনে খালদুন মুকাদ্দিমা রচনা করেছেন, আমার সামনে তিনিই উপস্থিত হয়েছেন।
