সারা দেশবৈশাখের তাৎপর্য ও গুরুত্ব মাথায় রেখে দেশ গড়তে চাই: মাসুদ সাঈদী
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, আমরা বাঙালি তাই বাংলা সংস্কৃতি ধারণ করে পথ চলতে চাই। বৈশাখের তাৎপর্য ও গুরুত্ব মাথায় রেখে দেশ গড়তে চাই। মঙ্গলবার (১৪ এপ্রিল) জিয়ানগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বৈশাখী মেলা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।







