tanore correspondent

লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী মুনিরা জানায়, অনিশ্চয়তার কারণে প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটেছে। তবে স্বল্প সময়ে পুনরায় প্রস্তুতি নিয়ে তারা ভালো ফলের আশা করছে।

রাজশাহীর তানোর উপজেলায় ঋণের চাপে পারুল (৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার যোগিশো গ্রামে এ ঘটনা ঘটে। পারুল ওই গ্রামের বাসিন্দা মো. জামাল উদ্দীনের স্ত্রী এবং মৃত সাহার আলীর মেয়ে।

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ এলাকায় নিজ বাড়ির পাশে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত আমিনুল ইসলাম উপজেলার তালন্দ গ্রামের বাসিন্দা এবং মো. ইদ্রিস আলীর ছেলে।

রাজশাহীর তানোর উপজেলায় সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজানের মালিকানাধীন বরেন্দ্র ভবনে ঢুকে সার্ভার ও কন্ট্রোল রুমে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তানোর বাজারের কুঠিপাড়া রোডে অবস্থিত বরেন্দ্র ভবনে এ ঘটনা ঘটে।

রাজশাহীর তানোর উপজেলায় প্রযুক্তির সহায়তায় একটি ছিনতাই মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং লুণ্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রাজশাহীর তানোর উপজেলায় এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার কামারগাঁ ইউনিয়নের দুর্গাপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী মুনিরা খাতুন (১৮) ওই গ্রামের মোজাম্মেল হক কাজলের মেয়ে।

রাজশাহীর তানোর উপজেলায় অটোভ্যানের ধাক্কায় তাহামেদ আলী (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাধাইড় ইউনিয়নের তেলোপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহীর তানোরে চলতি মৌসুমে আলুর দাম আরও কমে গেছে। নতুন আলু অনেক জায়গায় প্রতি কেজি ৮ থেকে ৯ টাকায় বিক্রি হচ্ছে; কোথাও কোথাও ৮ টাকারও নিচে লেনদেন হচ্ছে বলে জানিয়েছেন কৃষকেরা। এর সঙ্গে প্রতি বস্তায় অতিরিক্ত ৫ কেজি করে ‘ঢলন’ দিতে বাধ্য হওয়ায় লোকসানের পরিমাণ বাড়ছে।

রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী-এর নিজ ইউনিয়ন তানোর উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা বাজারে তালাবদ্ধ থাকা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে রমজানের প্রথম দিনে ইফতার আয়োজনের অভিযোগ উঠেছে।

মাহে রমজানের আগমনকে স্বাগত জানিয়ে তানোরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে র্যালিটি উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্রের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গোল্লাপাড়া বাজার ও থানা মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার মতবিনিময় ও শুকরিয়া সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীর তানোর উপজেলায় সেনাবাহিনীর চেকপোস্ট দেখে ১১৫ বোতল ফেনসিডিল ও একটি অ্যাপাচি আরটিআর ব্র্যান্ডের মোটরবাইক ফেলে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দেবীপুর মোড়স্থ তালন্দ ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট চলাকালে এ ঘটনা ঘটে।

দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক প্রতিনিধি ও তানোর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন (৪৩) মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের কছির উদ্দিনের জমিতে থাকা গভীর নলকূপের পরিত্যক্ত বোরিং গর্তে গত বুধবার দুপুরে পড়ে যায় শিশু সাজিদ। ফায়ার সার্ভিসের প্রায় ৩৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর বৃহস্পতিবার রাতে মাটির প্রায় ৪৫ ফুট নিচ থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়। সাজিদ (২) ওই গ্রামের রাক

রাজশাহীর তানোরে গভীর নলকূপের বোরিংয়ে পড়া দুই বছরের শিশু সাজিদের খোঁজ পেতে গর্তে আবারো নামানো হচ্ছে ক্যামেরা।

রাজশাহীর তানোরে গভীর নলকূপের নলকূপের বোরিংয়ে পড়া দুই বছরের শিশু সাজিদের বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা কোনো সাড়া মেলেনি। এ পর্যন্ত গর্তের খোঁড়া হয়েছে ৫০ ফুট।

রাজশাহীর তানোরে ৩০ থেকে ৩৫ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারকাজ অব্যাহত আছে। দুই বছরের শিশু সাজিদের জন্য পুরো গ্রাম শ্বাসরুদ্ধ। ১৯ ঘণ্টা পার হলেও গভীর নলকূপের অব্যবহৃত বোরিংয়ে আটকা পড়া যাওয়া সাজিদকে উদ্ধার করা যায়নি।