উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির নাম আইজা। বয়স ৫ মাস ২০ দিন। বাবার নাম মমিনুর রহমান। বাড়ি কুষ্টিয়া শহরের রেনউইক মোড় এলাকায়।

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তার নাম আফরান, বাবার নাম আল আমিন। তাদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামে।

কুষ্টিয়ায় র্যাব অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র্যাব সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জানুয়ারি রাত ১০টায় কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারের নেতৃত্বে একটি দল ভেড়ামারা বাসস্ট্যান্ড রোডে মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করেন।

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মনিপার্কের নিকট এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পদ্মা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন আতঙ্কে রয়েছেন চার গ্রামের বাসিন্দারা। গত ১০ দিন ধরে বাহিরচর ইউনিয়নের ১২ মাইল, টিকটিকিপাড়া, মসলেমপুর ও মুন্সিপাড়াসহ আশপাশের প্রায় ছয় কিলোমিটার এলাকায় এ ভাঙন শুরু হয়েছে।