উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)

স্থানীয় সূত্রে জানা যায়, তেতুলিয়া ইউনিয়নের গজধার নৌকাভাঙা ব্রিজ এলাকায় ব্রিজ সংযোগ সড়কের মাটি ভরাটের জন্য মাসুম ‘বাংলা ড্রেজার’ ব্যবহার করে ব্রিজের পিলারের কাছে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেন।

নবাগত সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নেত্রকোনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক বদরুল আমীন এবং নেত্রকোনা-৪ আসনের জামায়াত মনোনীত ও এগারো দলীয় জোট সমর্থিত প্রার্থী আল হেলাল তালুকদার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে এবং তাঁর স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

মোহনগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখার ত্রিবার্ষিক নির্বাচনে মো. গোলাম কিবরিয়া শামীম ৮০৮ ভোট পেয়ে সভাপতি ও মো. বাবুল হোসেন বাবলু ৮৭২ ভোট পেয়ে কার্যকরী সভাপতি এবং মো. বারিন কার্ণায়েন ৯০৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তার মুদি দোকান নারায়ণ স্টোরের ভেতরে তাকে গলা কেটে হত্যা করা হয়। তার দুই হাত ও পেটেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার খুরশিমূল গ্রামে শারদীয় দুর্গাপূজা মণ্ডপে একদল দুষ্কৃতিকারীর অতর্কিত হামলায় সনাতন ধর্মাবলম্বী অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পূজাকমিটির সভাপতিও রয়েছেন।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৪ নম্বর মাঘান সিয়াধার ইউনিয়নের ঐতিহ্যবাহী খুরশিমূল উচ্চবিদ্যালয়টি নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবন সংকট, ওয়াশরুম ও বিশুদ্ধ পানির অভাবসহ নানা দুর্ভোগে দিন কাটছে শিক্ষার্থী ও শিক্ষকদের।