সারা দেশবগুড়ায় সাংবাদিককে হামলার ঘটনায় গ্রেপ্তার ১, পলাতক যুবলীগ নেতা
বগুড়ায় আওয়ামী-লীগ নেতাদের বিরুদ্ধে নিউজ করায় ক্ষিপ্ত হয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের উপর হামলার ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী শাফায়াত সজল দৈনিক আমার দেশ এর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুরন্ত সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত আছেন।







