উপজেলা প্রতিনিধি, শিবপুর (নরসিংদী)

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়েছে। রোববার ৫ এপ্রিল দিবাগত রাত ৩টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট হাইওয়ে-সংলগ্ন কুন্দারপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মু. আব্দুর রহিমের নেতৃত্বে মোবাইল কোর্ট

আটক অলিউল্লাহ (৪০) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকার আলী আকবরের ছেলে। পরে ডিজেল ভর্তি লড়ি পুলিশের হেফাজতে নেওয়া হয়, চালককে শিবপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কিছু সৃষ্টির উদ্ভাবক। তার আস্থার জায়গা থেকে আমাকে মন্ত্রীত্ব দেওয়া হয়েছে। সেই আস্থার মর্যাদা রাখতে আমাকে সফল হতে হবে। আপনারা আমাকে ফুল দিয়ে সংবর্ধিত করছেন, এটি আবেগের বহিঃপ্রকাশ। তবে আমার লক্ষ্য একটাই—স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

নরসিংদী-৩ শিবপুর আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ৮১৪১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

শিবপুরবাসীর উন্নয়নই আমার লক্ষ্য। আমি শিবপুরবাসীকে দিতে এসেছি, কিছু নেওয়ার জন্য নয়। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ শিবপুর গড়তে চাই। শিবপুরবাসীর উন্নয়নই আমার লক্ষ্য। আমি শিবপুরবাসীকে দিতে এসেছি, কিছু নেওয়ার জন্য নয়। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ শিবপুর গড়তে চাই।

এবার কোনো দায়সাড়া নির্বাচন হবে না। বিগত ১৪, ১৮ ও ২৪ সালের ন্যায় নির্বাচন হবে না। এবারের নির্বাচন হবে অংশ গ্রহণমূলক, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। কোনো প্রকার অনিয়ম হতে আমরা দেব না। সবাই দায়িত্বশীল হয়ে নিরপেক্ষ ভাবে ভোটগ্রহণ করবেন।

নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর ও জাঙ্গাইলা এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণের অস্ত্র ও মাদক উদ্ধার এবং ৭ জনকে আটক করা হয়েছে।

নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর ও জাঙ্গাইলা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণের অস্ত্র ও মাদক উদ্ধার এবং সাতজনকে আটক করা হয়েছে। আটকৃতদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হযয়েছে।

নরসিংদীর শিবপুর তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের শালুরদিয়া গ্রামে এই ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে শালুরদিয়া গ্রামের নজরুল ইসলাম, আমিনুল ইসলাম ও তাজুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

সেই মান্নান ভূইয়ার আসনে বিএনপি প্রার্থী হয়েছেন মনজুর এলাহী। বুধবার দুপুরে তার হাতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়ন ফরম তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় অটোচালকসহ আহত হয়েছেন আরো দুইজন। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আন্দোলন সংগ্রাম করে এক ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে। দেশে আর কোন ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। যে আন্দোলন আমরা শুরু করেছি, হয় আমাদের জীবন বিসর্জন যাবে না হয় দেশ এবং জাতির বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।

ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির আদেশ হওয়ায় নরসিংদীর শিবপুর উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির আয়োজনে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর সমকাল পত্রিকায় ‘পুলিশের চোখে পলাতক আসামি বিএনপি নেতার সভায় হাজির’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, ২৩ সেপ্টেম্বর থেকে তিনি জামিনে আছেন এবং জামিনের কপি পরদিন সকালে শিবপুর মডেল থানায় জমা দিয়েছেন।

নরসিংদীর শিবপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের মূল হোতা মোহাম্মদ আলী হোসেন ওরফে আলীকে (২৮) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।

শিবপুরে দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাসান জজ মিয়াকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।