সারা দেশনোয়াখালীতে মাদকে বাধা দেওয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায়কে কেন্দ্র করে দশম শ্রেণির স্কুলছাত্র আরাফাত হোসেন ফাহিমকে (১৬) কুপিয়ে হত্যা করেছে মাদক কারবারিরা। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


