এসএম আরিফুল হাসান, শিবপুর (নরসিংদী)
গ্যাস-বিদ্যুৎ সংযোগ না থাকায় নরসিংদীর শিবপুর বিসিকে তিন বছরেও গড়ে ওঠেনি শিল্প-কারখানা। এছাড়াও রক্ষণাবেক্ষণের অভাবে সৈয়দনগরে গড়ে তোলা ‘নরসিংদীর সম্প্রসারণকৃত বিসিক’ এখন অপরাধ ও অসামাজিক কার্যকলাপের স্থানে পরিণত হয়েছে। গেটে নেই কোনো পাহারাদার। গড়ে ওঠেনি কোনো শিল্প-কারখানা।