ওয়াসিম সিদ্দিকী (শ্যামনগর, সাতক্ষীরা থেকে)

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগরের রায়মঙ্গল নদীর সাথে বোয়েসিং চ্যানেল দিয়ে চোরাচালানের বেশ বড় একটা চক্র সক্রিয় ছিল। এটা প্রতিরোধ করার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করি; পরিকল্পনা অনুযায়ী তৃতীয় ভাসমান বিওপি এখানে স্থাপন করা হলো।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বাংলাদেশে থাকা অবৈধ ভারতীয়দের আইন অনুযায়ী ফেরত পাঠানো হবে। সম্প্রতি ভারত যেভাবে পুশইন ইন করেছে সেটা আইন অনুযায়ী হয়নি।