কামরুল হাসান (শায়েস্তাগঞ্জ) ও সাজিদুর রহমান (বাহুবল), হবিগঞ্জ
কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই ঢাকার রাজপথে সক্রিয় ছিলেন হবিগঞ্জের বাহুবলের বাসিন্দা তানভীর আহমেদ। সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র তানভীর। তিনি ১৮ জুলাই বিকেলে ছাত্র-জনতার মিছিলে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হন।