সারা দেশ০৪ আগস্ট ২০২৫
কেনা পানিই যেখানে একমাত্র ভরসা
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে উপকূলীয় এলাকায়। এতে উপকূলজুড়ে বাড়ছে লবণাক্ততা, কমছে মিঠা পানির উৎস। দেখা দিচ্ছে সুপেয় পানির সংকট। ফলে উপকূলীয় বাসিন্দাদের নির্ভর করতে হচ্ছে কেনা পানির ওপর। এই পানি দিয়েই চলে রান্না ও খাওয়া। ক্ষেত্রবিশেষে গোসলও সারতে হয় এ পানিতেই।
