সারা দেশ২৪ মে ২০২৬
অস্তিত্বের সংকটে পটুয়াখালীর নদী-খাল
উপকূলীয় জেলা পটুয়াখালী একসময় স্রোতস্বিনী নদ-নদী আর খালের জন্য পরিচিত হলেও দিন দিন তা হুমকির মুখে পড়েছে। কাগজে-কলমে অস্তিত্ব থাকলেও বাস্তবে এসব নদী ও খালের অধিকাংশই দখল, ভরাট ও অপরিকল্পিত স্থাপনা নির্মাণের কারণে হারিয়ে ফেলেছে তাদের স্বাভাবিক প্রবাহ। একসময় জেলার কৃষি, মৎস্য, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতি


