সারা দেশঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় ঝরছে প্রাণ
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাই অংশ এখন যেন নীরব মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এই অর্থনৈতিক করিডোরে প্রতিদিনই ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা। কোনো দিন বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, কোনো দিন কনটেইনারবাহী কাভার্ডভ্যানের ধাক্কা, আবার কোনো দিন মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরে যাচ্ছে তাজা প্রাণ।







