সারা দেশ২৬ অক্টোবর ২০২৫
নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার মধ্যরাত থেকে নোয়াখালীর হাতিয়ায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। রোববার সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখী ঘাটে দেখা গেছে, ব্যাপারীরা মাছ বেচাকেনায় ব্যাস্ত সময় পার করছেন। শ্রমিকরা টুকরি ভর্তি মাছ মাথায় বহন করে নিয়ে আসছেন বাজারে।
