জেলা প্রতিনিধি, ভোলা

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ৫৮ দিনের জন্য মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এতে কর্মহীন হয়ে পড়ছেন ভোলার সাত উপজেলার প্রায় ৬৪ হাজার জেলে। গতকাল বুধবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা চলবে ১১ জুন পর্যন্ত।

ভোলায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কোস্ট গার্ড। ১১ এপ্রিল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল মমিন (৩৪) ভারতের সিপাহীজলা রাজ্যের যাত্রাপুর থানার, বাঁশপুকুর গ্রামের বসার আলীর ছেলে। তার

সরকারের এ ধরনের আচরণের প্রতি ধিক্কার, নিন্দা ও ক্ষোভ জানিয়ে জামিনে মুক্তি পাওয়া ভোলার জামায়াত কর্মী বিবি সাওদা বলেছেন, ‘জুলাই শহীদের রক্ত কি এভাবেই বৃথা যাবে? আমরা রক্ত দিয়েছিলাম এজন্যই? বাকস্বাধীনতা যদি কেড়েই নেওয়া হয়, তাহলে বিপ্লব হলো কেন? ২ হাজার শহীদ হলো কেন?

বাকপ্রতিবন্ধী শিশুসন্তানের সামনে থেকে কোনো পরোয়ানা ছাড়াই ভোলায় জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ ঘণ্টা আটকে রেখে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে ।

ভোলার মনপুরায় আওয়ামী লীগ নেতাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু মুসাকে শোকজ করেছে আদালত। ভারপ্রাপ্ত করা প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। একইসঙ্গে বিতর্কিত আদেশটি স্থগিত করে বিবাদীদের ৫ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ

ভোলায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সোমবার ১৬ মার্চ জেলা জামায়াত কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ।

ভোলায় বাস ও সিএনজি স্টেশন নির্ধারণকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজি শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনায় ঘটেছে। এ ঘটনায় গতকাল ৯ মার্চ সোমবার ঘণ্টাব্যাপী বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক চলছে বাস ও সিএনজি।

ভোলা সদর উপজেলায় রাজাপুর ইউনিয়নে মেঘনা নদীর বুকে জেগে ওঠা চর ‘ভোলার চর’ দখলে বাধা দেয়ায় গুলিবিদ্ধ হয়েছেন এক চাষি। গুলিবিদ্ধ সুমন সর্দার (২৮) ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার এ ঘটনা ঘটে।

গত বছরের ১৪ ডিসেম্বর বাংলাবাজারে এ ঘটনা ঘটে। অভিযোগ ও মামলার সূত্রে জানা যায়, বাংলাবাজারের ব্যবসায়ী মো. কামালের সুপারি চুরি হওয়ায় অজ্ঞাতনামা আসামি করে দৌলতখান থানায় একটি মামলা করেন তিনি।

ভোলায় ককটেল ফাটিয়ে আলীনগর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এসময় তারা অনেকগুলো ব্যালট পেপারে সীল দিয়েছে। সীল দেয়া ব্যালট পেপারের মধ্যে বিএনপি জোট প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ'র গরুর গাড়ি মার্কার সীল রয়েছে।

ভোলার দৌলতখানে নির্বাচনি প্রচারে শেষ দিনে কাফনের কাপড় পড়ে গণমিছিল করেছে দাড়িপাল্লার প্রার্থী মাওলানা ফজলুল করিমের সমর্থকরা। বিএনপি প্রার্থী হাফিজি ইব্রাহিমের হুমকির প্রতিবাদে দাঁড়িপাল্লা প্রার্থীদের সমর্থকদের এই অন্যরকম প্রতিবাদ।

তিনি আরো বলেন, শুধু ভোলা নয় পুরো বাংলাদেশের উপকূলীয় এলাকার ভোটারদের নিরাপত্তা দেয়ার জন্য নৌ বাহিনীর সকল ধরনের প্রস্তুতি রয়েছে। পাশাপাশি প্রশাসনের সকল বাহিনী একত্রিত হয়ে কাজ করছি। যাতে করে আমরা একটি নির্ভয়ের নির্বাচন উপহার দিতে পারি।

নির্বাচনি সহিংসতা ঘটানোর প্রস্তুতিকালে ভোলায় বিশেষ অভিযানে অস্ত্র ও পুলিশের গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন ওরফে সকেট জামালের দুই সহযোগী হাসান (৪৪) ও সেলিম কাজী (৪৮)কে আটক করেছে নৌবাহিনী।

এবারের ভোটে দুই নাম্বরি করার কোন সুযোগ নেই। ভোটার যেই হোক এবং যাকেই ভোট দেক ভোটের মাধ্যমেই তাকে জিততে হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি হ্যাঁ ভোটে জনগণকে ব্যাপক সম্পৃক্ত করতে হবে। আমাদেরকে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে ভোটাররা যেন নির্বিঘ্নে নিরাপদ

সংসদ নির্বাচন ও গণভোটের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম নয়নকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা।

ভোলা থেকে নাম বিহীন ভোলা-ব-০৫০০১৬ নম্বরের যাত্রীবাহী বাস চরফ্যাশন মহাসড়কের লালমোহনের ডাক্তার আজহারউদ্দিন কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোতে থাকা মা, ছেলে ও চালক নিহত হন। পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, তারেক রহমান আমাকে আস্তার সাথে দায়িত্ব দিয়েছে ভোলা সদরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবার সেই আস্থা ও বিশ্বাসের সুযোগ হাতছাড়া করা যাবে না। ঢাকার মানুষ আমাকে পছন্দ করে কিন্তু ভোলার মানুষ আমাকে ভালোবাসে।

ভোলার হতদরিদ্র মানুষের মধ্যে 'করিম-বানু' ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

ভোলার মেঘনায় ৩শ মণ লবণসহ একটি ট্রলার ডুবে গেছে। এমভি দিলোয়ারা-৩ নামের এ ট্রলারটি লবণ বোঝাই করে চট্টগ্রাম থেকে খুলনা যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে অন্য একটি কার্গো জাহাজ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা মাঝি-মাল্লারা নিরাপদে তীরে পৌঁছেছেন। শুক্রবার (২ জানুয়ারি) ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকা

ভোলায় রাজাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সিফাত হত্যার বিচারের দাবিতে মিছিল করেছে বিএনপি। এসময় মিছিলকে কেন্দ্র করে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও আন্দালিব রহমান পার্থের দল বিজেপির জেলা অফিস ভাঙচুর করা হয়েছে।

বিগত তিনটি নির্বাচনই এই পতিত নির্বাচনের অন্তর্ভুক্ত। এ ভোটার তার মনের মত প্রার্থীকে ভোট দিতে পারবে। বাধাগ্রস্ত করতে দেয়া হবে না। একটি বিষয়ে স্পষ্ট হতে হবে, সরকার আগ্রহী হয়ে কিছু করবে না। আপনার অধিকার আপনাকেই প্রতিষ্ঠিত করতে হবে। আপনি চাইলে সরকার আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে।

আমার ছেলে সিফাত হাওলাদার তারেক রহমানের সমাবেশে ঢাকা যাওয়ার জন্য বের হয়েছে। আমিও ছেলেকে বিদায় দিতে বাড়ি থেকে দরজা পর্যন্ত এসেছি। হঠাৎ করে রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হেলাল মেম্বারের ছেলে হাসিব ও মোক্তার হাওলাদারের ছেলে রনির নেতৃত্বে মঞ্জিলসহ ৮/১০ জনে বাগান থেকে বের হয়ে

ভোলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় আসার পথে মায়ের সামনে ছাত্রদল নেতা সিফাত হাওলাদারকে (২৪) কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ নেতার ছেলেরা।

হাদির হত্যাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকল্পে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

ভোলার চরফ্যাশনে আদালত প্রাঙ্গণে এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরনের উপরে হামলার অভিযোগ উঠেছে বিএনপি যুবদল ও ছাত্রদলের বিরুদ্ধে।

দ্বীপজেলা ভোলায় নবনির্মিত গজনবী স্টেডিয়াম, জেলা সুইমিংপুল ও চরফ্যাশন উপজেলায় একটি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে।

ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর। আজ ২৪ নভেম্বর বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছে

ভোলার নবাগত জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান বলেছেন, আমি তৃণমূলের মানুষ। আমি যে জায়গা থেকে উঠে এসেছি সেই জায়গাটি এখনো আধুনিকতার ও উন্নয়নের ছোঁয়া লাগেনি।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রশিবির কোনো শিক্ষার্থীকে পথভ্রষ্ট হতে দেয় না। ছাত্রছাত্রীদের মধ্যে লুকায়িত মেধাগুলোকে সুচারুরূপে বিকশিত করে তাদের গন্তব্যে পৌঁছার জন্য প্রাণপণ চেষ্টা করছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, আমরা মনে করি শেখ হাসিনাকে কয়েক হাজারবার ফাঁসি দিলেও এই গণহত্যার বিচার শেষ হবে না।

গুলিবিদ্ধরা হলেন শাজাহান মীর (৭০), মোহাম্মদ আলী মৃধা (৬০), অপূর্ব পাটওয়ারী (১৮) ও মঞ্জুর আলম (২৫)। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা সকলেই সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা।

হাফিজ ইব্রাহিম বলেছেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার অত্যাচার-নির্যাতনের শিকার জিয়ার পরিবারের পর সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমার পরিবার।

ভোলার বোরহানউদ্দিনে জামায়াতের ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগদানের ঘটনা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যেপ্রণোদিত বলে জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।

হাফিজ ইব্রাহিম বলেন, একটি দল একসময় আমাদের সহযোগী ছিল এখন তারা আমাদের বিপক্ষ। তারা যে মওদুদী ইসলাম কায়েম করতে চায় আমরা সেই ইসলাম চাই না। আমরা মদিনার ইসলাম চাই। নির্বাচনে আমি নির্বাচিত হলে আমার এলাকাতে মাদকমুক্ত ও বেকারত্ব দূর করবো।

গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল হতে বলে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আশা করি, তারা সেই জায়গা থেকে ফিরে উচ্চকক্ষের যেই আলাপ-আলোচনা চলছে, সেখানে ফিরে আসবেন।

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষের কয়েক ঘণ্টার মধ্যেই সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকার নির্দেশনাও রয়েছে তাতে।

বিএনপির ভোলা জেলা আহ্বায়ক গোলাম নবী আলমগীরের মনোনয়নের পক্ষে নেতাকর্মীরা মহাজনপতি দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে জড়ো হয়। এদিকে নতুন বাজার জেলা বিজেপির কার্যালয়ের সামনে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর মনোনয়নের পক্ষে নেতাকর্মীরা স্লোগানে দিয়ে জড়ো হতে থাকে। কিছুক্ষণ পর বিএনপি

লগি-বৈঠা দিয়ে উন্মত্ত খুনের নেশা ২০০৬ সালের ২৮ অক্টোবর সারা দেশে যে নৃশংস মব ও হত্যাকাণ্ড ঘটিয়েছিল আওয়ামী লীগ। কোরআন ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই সেসব শহীদদের মায়েদের সান্ত্বনা বলে মনে করেন বক্তারা।

ভোলা পৌরসভার গাড়ি পোড়ানোর ঘটনায় ৫০ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে আসামি করে মামলা করেছে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক বাদী হয়ে ২৬ অক্টোবর রোববার ভোলা সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং-৬৭/২৫।

ভোলা পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় পৌরসভার ৩টি ময়লার গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ হকাররা। শনিবার বিকেলে ভোলা পৌরসভার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিআরডিবির ক্রয়কৃত জমিতে অনুমতি ছাড়াই জোরপূর্বক সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে ভোলার লালমোহন পৌরসভার বিরুদ্ধে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সমবায় সমিতির সদস্যদের শেয়ার ও সঞ্চয়ের টাকায় এ জমি ক্রয় করা হয়।

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ভোলা-৪ আসনের সাবেক এমপি ও উপমন্ত্রী আব্দুল্লাহ ইসলাম জ্যাকব এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদুল আলমের জামিন না মঞ্জুর করেছেন আদালত।

ভোলার চরফ্যাশনে ২০ পিস ইয়াবাসহ উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১১টার দিকে চরফ্যাশন বাজারের বটতলা রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ আলী জিন্নাগর ইউনিয়নের কাঞ্চন আলীর ছেলে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবি জানিয়েছেন ভোলার পেশাজীবীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপস্থাপিত পিআর পদ্ধতিতেই আগামী সংসদ শান্তিপূর্ণ হবে বলে মনে করেন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে হাইকোর্টের বিধি-বিধানের কোনো তোয়াক্কা না করেই ভোলার আদালতে নাজির হয়েছিলেন আব্দুল কাদির জিলানী। চার বছরের বিধান থাকলেও মাত্র দেড় বছরেই পদোন্নতি পেয়েছেন দুইবার। যা আদালত অঙ্গনে নজিরবিহীন।

সংবাদ প্রকাশের পর ইউএনও মিথি কিংবা তার স্বামী বাধন কেউই প্রতিবাদ করেননি। তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগও অস্বীকার করেননি। কিন্তু চরফ্যাশন আইনজীবী সমিতির ব্যানারে বুধবার সকালে পিপি ও জিপির নেতৃত্বে সমিতির ভবনে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো হয়।

আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষে মন্দির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর ভোলা জেলার নেতৃবৃন্দ।