সারা দেশলক্ষ্মীপুরে দাদাকে গুলির ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ নাতি গ্রেপ্তার
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সালিসি বৈঠকে বাগবিতণ্ডা জের ধরে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করে মো. আশিক (২৩) নামে এক যুবক। তারা সম্পর্কে দাদা-নাতি। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আশিককে গ্রেপ্তারসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব।







