সারা দেশফেসবুক পোস্টকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০
ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মাইকিং করে লোকজনকে জড়ো করা হলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়।







