সারা দেশরাজৈরে মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০
বরিশালের বরগুনা থেকে চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে রাজৈর উপজেলার বৌলগ্রাম ব্রিজ ও কালিবাড়ির মাঝামাঝি স্থানে আসলে ঢাকার সায়দাবাদ থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চেয়ারম্যান পরিবহনের বাসটি উল্টে খাদে পড়ে যায়।




