সারা দেশ১ ঘণ্টা আগে
চলনবিলের হাটবাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাসহ চলনবিলের খালগুলো নতুন পানিতে ভরে যাচ্ছে। উজানের পানি ও বৃষ্টির পানি মিলে প্রতিদিনই নতুন নতুন এলাকার খাল ও নিম্নাঞ্চলগুলো পানির নিচে ডুবে যাচ্ছে। এই সময় অনেকেরই কাজ থাকে না, তাই খেটে খাওয়া মানুষ জীবন-জীবিকার জন্য মাছ ধরার পেশা বেছে নেয়।

