সারা দেশ০৯ মার্চ ২০২৫
বিলুপ্তির পথে সিরাজগঞ্জ শহরের একমাত্র দুধের বাজার
সিরাজগঞ্জ শহরের মুন্সী মেহেরুল্লা সড়কের শতবছরের পুরোনো দুধের বাজার হারিয়ে যেতে বসেছে। একসময় যেখানে শতাধিক বিক্রেতার আনাগোনা ছিল, এখন সেখানে টিকে আছেন মাত্র একজন বাবলু মণ্ডল। তিনি দুধ বিক্রি বন্ধ করে দিলে এই বাজারটি হারিয়ে যাবে ইতিহাসের পাতায়। ঐতিহ্যের কারণে এটি পরিচিত ‘দুধ পট্টি’ হিসেবে।
