স্টাফ রিপোর্টার, কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আবারও মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ১১ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও ছয়জন রোহিঙ্গা জেলে রয়েছেন।

শুক্রবার টেকনাফে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজনের মাধ্যমে প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার আনাস বিন মালেক জামে মসজিদে এ আয়োজন করা হয়েছিল।

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন নৌ-রুটে বন্ধ আছে নৌযান চলাচল। ফলে দ্বীপে নিত্যপণ্যের সংকট তৈরির পাশাপাশি দামও বেড়ে গেছে। এ দ্বীপে অন্তত ১১ হাজার মানুষ বসবাস করে। সাগরে নিম্নচাপের কারণে পানি বেড়ে গেছে। পানির ঢেউয়ের ধাক্কায় চরের পাশে থাকা বাড়ি-ঘরে পানি ঢুকে পড়ছে এবং গাছপালার ক্ষতি হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন কোস্ট গার্ড টেকনাফ স্টেশন ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে টেকনাফের দমদমিয়ার নেচার পার্ক এলাকায় একটি বিশেষ অভিযানকালে নেচার পার্কের ভেতরে একটি পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয়।

মিয়ানমারে থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটকে রাখা কার্গো জাহাজটি ১৭ দিন পর ছেড়ে দেয়া হয়েছে। শনিবার পণ্যবাহী কার্গোটি টেকনাফ স্থলবন্দর ঘাটে পৌঁছে।

গত বৃহস্পতিবার তিনটি পণ্যবাহী জাহাজকে দেশটির রাখাইন সীমান্তে নাফনদীতে তল্লাশির কথা বলে আটকে দেয় আরাকান আর্মি। পর আজ সোমবার সকালে তারা দুটি জাহাজ ছেড়ে দেয়।