আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০

উপজেলা প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম)

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০

চট্টগ্রামের ফটিকছড়িতে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ কিশোর নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরো ২০ জন।

বিজ্ঞাপন

সোমবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজি দিঘী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উত্তম ওরাং (১৭), নয়ন ওরাং (১৬), তপু ওরাং (১৬)। তারা সবাই উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল গ্রামের বাসিন্দা।

নিহত উত্তম উড়াংয়ের পিতা যোগেজ উড়াং জানান, লেখা পড়ার পাশাপাশি তারা রাজমিস্ত্রির কাজ করতেন। কাজ শেষে ফেরার পথে লাশ হয়ে গেল।

প্রত্যক্ষদর্শী রেজাউল করিম চৌধুরী জানান, দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের বোয়ালখালী যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে ৷

এসময় মোটরসাইকেল আরোহীদের রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান ।

উপজেলার নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) মেহেদী হাসান জানান, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে নিয়ে আসার আগে ২ জন মারা গেছে । আহত অবস্থায় ১৭ জনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আরো ১ জনের লাশ পড়ে থাকতে দেখা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...