আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচনে কোনো রাজনীতিকরণ হয়নি: পার্বত্য মন্ত্রী

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচনে কোনো রাজনীতিকরণ হয়নি: পার্বত্য মন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের রাজনীতিকরণ বা দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, স্বচ্ছ ও স্বাধীন প্রক্রিয়ার মাধ্যমে এ কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রস্তুুত করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দীপেন দেওয়ান বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে অঙ্গীকার ছিল, তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মতো একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ প্রেক্ষিতে হতদরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে দেশের নারীপ্রধান পরিবারগুলোর জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হলো বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে প্রথম পর্যায়ে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ১হাজার ৯৭ পরিবার কার্ড পায়। এই কার্ডের আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে পাবেন আড়াই হাজার টাকা। ভাতা দেওয়া হবে উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে। এতে তারা ঘরে বসেই ভাতা পাবেন।

এ সময় ‘ফ্যামিলি কার্ড উন্নয়নের সিঁড়ি, স্বাবলম্বী হবে এবার প্রতিটি বাড়ি’, ‘পরিবারের সুরক্ষা ও আতœমর্যাদা ফ্যামিলি কার্ডেই মুল ভরসা’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন, আমরা জনগনের সেবা করতে এসেছি। সুতরাং এমন কোন কাজ করবেন না, যাতে দল কিংবা সরকারের সুনাম ক্ষুন্ন হয়।

বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে ও সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাসেদুল হকের উপস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে ৩০০ নং আসন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পুলিশ সুপার আবদুর রহমান, সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরী, নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন ও পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন বিশেষ অতিথি ছিলেন।

অন্যদের মধ্যে উপস্তিত ছিলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, উপকারভোগী হ্লাচিং মার্মা ও ফাতেমা বেগম।

সারাদেশের মতো বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ২ নং ওয়ার্ড এলাকার ১০৯৭ পরিবারকে প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন