নেত্রকোনায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

আমরা বিশ্বাস করি, জনগণের দেওয়া গণভোটের রায় সরকার বাস্তবায়ন করবে

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)

আমরা বিশ্বাস করি, জনগণের দেওয়া গণভোটের রায় সরকার বাস্তবায়ন করবে
নেত্রকোনায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। ছবি: আমার দেশ

নেত্রকোনা জেলার ষাণ্মাসিক রুকন সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা এবং আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, এ সরকার গণভোটের রায় মানতে বাধ্য হবে। ইনশাআল্লাহ! তিনি বলেন, সরকার কিছু সময় নিচ্ছে তবে আমরা বিশ্বাস করি জনগণের দেওয়া গণভোটের রায় সরকার বাস্তবায়ন করবে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, প্রত্যেক রুকন হযরত ইব্রাহিম (আ:)-এর মতো ত্যাগী ও বিপদে সুদৃঢ় থাকার অনুশীলন করতে হবে।

বিজ্ঞাপন

বর্তমান সরকার, কিছু গোষ্ঠী, এমনকি কিছু আলেম উলামাও আমাদের বিরোধিতা করে। কিন্ত এগুলো নিয়ে আমরা ভাবি না।সমালোচনার জবাব দেওয়ার মতো সময় আমাদের হাতে নাই। আমাদের প্রচুর কাজ। তবে যেসব সমালোচনা আমাদের চলার পথে মঙ্গল- তা আমরা গ্রহণ করব।

তিনি মহানবী (সা.) মক্কা বিজয়ের পর অমুসলিমদের সাধারণ ক্ষমার করুণ কাহিনী তুলে ধরেন। ক্ষমাই ইসলামের সৌন্দর্য। এটা মহানবী (সা.) মক্কা বিজয়ের পর প্রমাণ করেছেন। আপনাদের ত্যাগের মাধ্যমেই এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে।

মহিলা রুকনদের উদ্দেশ্যে বলেন, মহিলাদের ত্যাগ এ সংগঠনের আরো মজবুতি বৃদ্ধি পাবে। গত নির্বাচনে উনাদের অবদান স্মরণীয়।

আজ শুক্রবার সকাল ৯টায় জেলা পাবলিক হলে ষাণ্মাসিক রুকন সম্মেলন শুরু হয়। এতে জেলার নারী-পুরুষ ছয় শতাধিক রুকন (সদস্য) অংশগ্রহণ করেন।

জেলা আমির অধ্যাপক ছাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে, জেলা সেক্রেটারি অধ্যাপক বদরুল আমীনের সঞ্চলনায় মহাগ্রন্থ আল কুরআনের দারসের মাধ্যমে সম্মেলন শুরু হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন