আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তাহিরপুর ডেভেলপমেন্ট সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

তাহিরপুর ডেভেলপমেন্ট সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সেচ্ছাসেবী সংগঠন তাহিরপুর ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৯ রমজান) সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

টিডিএস এর প্রচার উপদেষ্টা মিজানুর রহমানের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মু জসীম উদ্দিন।

ইফতার পূর্ব অনুষ্ঠানে দুইজন প্রবাসী উপদেষ্টা ও সদস্যকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিস উপদেষ্টা মাওলানা শাহজাহান আলী, উপদেষ্টা হাফেজ আবু সুফিয়ান হায়দার, আইন বিষয়ক উপদেষ্টা আব্দুল আলিম ইমতিয়াজ, তথ্য উপদেষ্টা শাফিউল আলম, সহ সভাপতি রেজোয়ান আল হাবীব, আল আমিন আহমদ, সুলতান আহমদ,আব্দুল হালিন, সহ সাধারণ সম্পাদক সাইফুল্লাহ ফারাবী, রাজন আহমদ সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...