আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই খালাতো ভাইয়ের। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দুইটার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতেরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আকতার হোসেনের ছেলে ফয়সাল আহম্মেদ (২০) ও তার আপন খালাতো ভাই দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফে সানি (১৮)।

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, সকালে বেলকুচি থেকে আলফে সানি ও তার খালাতো ভাই ফয়সাল আহম্মেদ উল্লাপাড়া ঘাটিনা রেলওয়ে ব্রিজ এলাকায় বেড়াতে আসে। একপর্যায়ে তারা ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া ঘাটিনা ব্রীজের উপর উঠে ঘোরাঘুরি করে। দুপুর দুইটা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেন ঘাটিনা ব্রীজ এলাকায় পৌছলে আলফে সানি ও ফয়সাল আহম্মেদ ট্রেনের ধক্কায় আহত হয়। সানির ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত ফয়সাল আহম্মেদ উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তারও মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন