রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
ছবি: আমার দেশ

চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়ায় শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম আব্দুল মান্নান (৪০)। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিলক যাবার পথে এ হত্যার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আব্দুল মান্নান সরফভাটা ইউনিয়নের শ্রমিকদলের সহ-সভাপতি ও সৌদি প্রবাসী। পশ্চিম সরফভাটার ৩ নম্বর ওয়ার্ডের মো. নাজের সওদাগরের ছেলে।

‎জানা গেছে, আব্দুল মান্নান রাতে ক্ষেত্রবাজার থেকে মোটরসাইকেলে করে শিলকের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন। তিনি বলেন, হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন