রাজবাড়ীর বালিযাকান্দি উপজেলায় শুক্রবার সন্ধ্যায় মাচার উপর পেঁয়াজ তোলার সময় ভেঙে পড়ে জান্নাতি (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়। সে উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম চরপাড়া গ্রামের ওবাদুর রহমানের মেয়ে।
মৃতের পরিবার জানায়, উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম চরপাড়া গ্রামের কৃষক ওবায়দুর রহমান, তার বড় মেয়ে জীম ও ছোট মেয়ে জান্নাতি তাদের ক্ষেতের পেঁয়াজ বাড়ির গোয়ালঘরের মাচায় তুলছিল। হঠাৎ করে পেঁয়াজের মাচা ও ঘর ভেঙে পড়ার সময় বড় মেয়ে জীম সরে গেলেও ছোট মেয়ে মাদ্রাসাছাত্রী জান্নাতি চাপা পড়ে আহত হয়।
বিজ্ঞাপন
বাড়ির লোকজন জান্নাতিকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
