আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

আতিকুর রহমান নগরী

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, সোমবার সকাল আটটার দিকে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এতে করে সকাল ৯টায় ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়।

আক্কেলপুর রেলস্টেশন সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনচ্যুত পাওয়ার কারটি ইঞ্জিন থেকে মাঝামাঝি স্থানে ছিল। ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে হলহলিয়া রেল সেতুর আগে হঠাৎ বগিটি লাইনচ্যুত হয়। এ সময় বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা পাওয়ার কারের দায়িত্বে থাকা লোকজনদের ঘটনাটি জানান।

এরপর পৌনে চারটার দিকে ট্রেনটি লাইনচ্যুত স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ভদ্রকালী এলাকায় এসে থামানো হয়। পরে পাঁচটি বগি নিয়ে ট্রেনটি সামনের স্টেশনে চলে যায়। তবে ভোর রাত থেকেই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...