আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বর্ণের দাম কমলো ভরিতে ৩ হাজার ২৩৬ টাকা

আমার দেশ অনলাইন

স্বর্ণের দাম কমলো ভরিতে ৩ হাজার ২৩৬ টাকা

স্বর্ণের দাম কমেছে প্রতি ভরিতে ৩ হাজার ২৩৬ টাকা । সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৬৪ হাজার ৯৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।

বাজুস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে। ফলে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন