আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাঁচ ব্যাংকের আমানতকারীদের বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান

অর্থনৈতিক রিপোর্টার

পাঁচ ব্যাংকের আমানতকারীদের বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান
ছবি: আমার দেশ

একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা টাকা ফেরত ও হেয়ার কাট বাতিলসহ তিন দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের গেটের সামনে অবস্থান নিয়েছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের সামনে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার ১০টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

bbank-2

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের সিদ্ধান্তে শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর গত দুই বছরের মুনাফা কেটে মাত্র ৪ শতাংশ সরকারি অনুকম্পা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আমানতকারীদের জন্য অমানবিক ও অন্যায্য।

তারা বলেন, গত দুই বছর ধরে অনেক আমানতকারী এসব ব্যাংক থেকে মূলধন ও মুনাফা তুলতে পারছেন না। এতে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছে।

bbank-3

বক্তারা ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিল করে চুক্তি অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের মুনাফাসহ আমানতের পুরো অর্থ ফেরত দেওয়ার দাবি জানান। পাশাপাশি অন্যান্য তফসিলি ব্যাংকের মতো সম্মিলিত ইসলামি ব্যাংকে সব ধরনের লেনদেন স্বাভাবিক করার আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দাবি মানা না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। বংশাল থেকে আসা দিন ইসলাম বলেন, হেয়ার কাট বাতিল করে লেনদেন স্বাভাবিক করতে হবে। তা-না হলে আমরা এখান থেকে যব না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...