আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইরান, উদ্বিগ্ন উপসাগরীয় দেশগুলো: ইইউ

আমার দেশ অনলাইন

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইরান, উদ্বিগ্ন উপসাগরীয় দেশগুলো: ইইউ

মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানে সম্ভাব্য গৃহযুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (৫ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানান ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার কারণে ইরানে গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে ইরানের বর্তমান পরিস্থিতি এবং দেশটির নেতৃত্ব নিয়ে আঞ্চলিক দেশগুলো উদ্বিগ্ন।

বিজ্ঞাপন

ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক সমাধানের পক্ষে বলে জানান ইইউ পররাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য মতে, যুদ্ধ শেষ পর্যন্ত কূটনীতির মাধ্যমেই শেষ হয়। তাই উত্তেজনার এই চক্র থেকে বের হতে কূটনীতির জন্য জায়গা থাকতে হবে।

এদিকে মধ্যপ্রাচ্যের সমুদ্রপথের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

বিশেষ করে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে তারা।

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের জেরে তীব্র বিরোধ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও স্পেনের মধ্যেও। ওয়াশিংটন অভিযোগ করেছে, মার্কিন বিমানকে স্পেনের যৌথ নৌ ও বিমানঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানিয়েছে স্পেন।

তবে স্পেন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বোমা হামলাকে ‘বেপরোয়া ও অবৈধ’ বলে সমালোচনা করেছে স্পেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার দাবিও অস্বীকার করেছে।

এই বিরোধ প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান আশা প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্র গত বছর করা বাণিজ্য চুক্তিকে সম্মান করবে, যা ইইউর সব সদস্য দেশের জন্য প্রযোজ্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন