পবিত্র রমজান উপলক্ষে আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু হচ্ছে। রমজানে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুরের চাহিদাই থাকে সবচেয়ে বেশি। তাই এখানে বাজারের চেয়ে কম দামে মিলবে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর। পাশাপাশি চলবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি কার্যক্রম।
টিসিবি বলছে, মঙ্গলবার শুরু হচ্ছে বিক্রি কার্যক্রম। সে জন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে। পণ্য নিতে নির্ধারিত ডিলারদের টাকা জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
নিয়মিত পণ্যের সঙ্গে মিলবে ছোলা ও খেজুর। সারা দেশে থাকবে চার শতাধিক ট্রাক। প্রতিটি ট্রাকে থাকবে ৪০০ ভোক্তার জন্য পণ্য। শুক্রবার বাদে বিক্রি চলবে সপ্তাহের বাকি দিনগুলোতে।
টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন গণমাধ্যমকে বলেন, পবিত্র রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে কতিপয় পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করবে, এটা এখন পর্যন্ত সম্ভাব্য সময় ১৭ (ফেব্রুয়ারি) তারিখ থেকে বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা সারা দেশব্যাপীই হবে- প্রতিটি জেলা, সিটি করপোরেশন এবং বিভাগীয় শহরগুলোতে এটা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

