আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জরুরি বিজ্ঞপ্তি

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জরুরি বিজ্ঞপ্তি

মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটসমূহের মধ্যে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের সকল ফ্লাইটসমূহ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত রুটসমূহে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।

উল্লিখিত ৬টি রুট ব্যতীত বিমানের মধ্যপ্রাচ্যগামী অন্যান্য রুটের (জেদ্দা, মদিনা, রিয়াদ, মাস্কাট) ফ্লাইটসমূহ যথারীতি পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাময়িকভাবে স্থগিত হওয়া এই রুটসমূহের সম্মানিত যাত্রীগণ, যারা স্থগিত থাকাকালীন সময়ে যাত্রার জন্য টিকেট সংগ্রহ করেছেন, তারা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকেট রিফান্ড করতে পারবেন অথবা বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন। যাত্রীগণ দেশে ও বিদেশে বিমানের যেকোনো সেলস সেন্টার অথবা ক্রয়কৃত টিকেট প্রদানকারী ট্রাভেল এজেন্সি থেকে উপরোক্ত সেবাসমূহ গ্রহণ করতে পারবেন। তাছাড়া, বিমানের ফ্লাইটসমূহ সম্পর্কিত যেকোনো তথ্য জানতে যাত্রীরা বিমান কলসেন্টার: ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) – এ যোগাযোগ করতে পারবেন।

যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

সম্মানিত যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন