রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার।
ঢাকা উত্তর বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক শেখ মনজুর করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপমহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মো. মুক্তার হোসেন এবং মো. সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়াও ঢাকা উত্তর বিভাগের আওতাধীন জোনাল অফিসসমূহের জোনাল ম্যানেজার, শাখা ব্যবস্থাপক এবং উপ-শাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণ এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

