আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আর্থিক সাক্ষরতা দিবসে ইউসিবির দেশব্যাপী কর্মসূচি

আমার দেশ অনলাইন

আর্থিক সাক্ষরতা দিবসে ইউসিবির দেশব্যাপী কর্মসূচি

‘আর্থিক সাক্ষরতা দিবস’ উপলক্ষে সারা দেশে একযোগে ‘বিশেষ কর্মসূচি’ পালন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

মার্চ মাসের প্রথম সোমবার দিবসটি উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশের সব বিভাগের শাখায় একই সময়ে এই কর্মসূচি পালন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ব্যাংকটি বলছে, শহর থেকে গ্রাম, সব মানুষের কাছে আর্থিক সচেতনতার বার্তা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল, ‘আর্থিক সাক্ষরতার মাধ্যমে নিরাপদ ক্যাশলেস লেনদেন নিশ্চিতকরণ’।

এদিন অনুষ্ঠানের উদ্বোধনের সময় ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মোস্তাফিজুর রহমান বলেন, “দেশে দ্রুত ডিজিটাল লেনদেন বাড়ছে। তাই শুধু মোবাইল বা অনলাইন ব্যাংকিং ব্যবহার করলেই হবে না, সেগুলো নিরাপদভাবে ব্যবহার করার জ্ঞানও থাকতে হবে।”

গ্রাহকদের সঠিক তথ্য দেওয়া, সচেতন করা এবং নিরাপদ ডিজিটাল লেনদেনে উৎসাহিত করাই ইউসিবির লক্ষ্য বলেও জানান তিনি।

কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকটি চলতি বছরে তাদের পরিকল্পনার কথাও তুলে ধরেছে।

এতে ডিজিটাল ব্যাংকিং সেবা আরও বিস্তৃত করা, সাইবার নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং গ্রাহক শিক্ষা কার্যক্রম বাড়ানোর কথা বলা হয়।

বিশেষভাবে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন