মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর এবং মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্যাংকের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া, মো. মঈনুদ্দিন মাসুদ, আবু নাসের মো. মাসুদ ও তানভীর হাসনাইন মইনসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

