আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজউক চেয়ারম্যানের নির্দেশ

ঈদ ছুটিতেও হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি ও চক্রাকার বাস চলছে

স্টাফ রিপোর্টার

ঈদ ছুটিতেও হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি ও চক্রাকার বাস চলছে

রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলামের নির্দেশনায় ঈদ ছুটিতেও হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি ও চক্রাকার বাস চলছে।

বুধবার রাজউক চেয়ারম্যান বলেন, ‘ঈদের আনন্দঘন মুহূর্তের মাঝে জনসাধারণের দুর্ভোগ নিরসনে রাজউক সদা সচেষ্ট রয়েছে। এই দীর্ঘ ছুটিতে মানুষ যেন কোনো রকম ঝামেলার মধ্যে দিয়ে না যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাজউক গ্রহণ করছে।’

বিজ্ঞাপন

তিনি হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি না চলায় মানুষের দুর্ভোগের বিষয়টি সামনে তুলে আনার জন্য সংশ্লিষ্ট সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

জানাগেছে, ঈদ উল ফিতরের ছুটি উপলক্ষ্যে টানা ৩ দিন বন্ধ থাকার কথা ছিল রাজধানীর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি ও চক্রাকার বাস সার্ভিস। ভ্রমণপিপাসু দর্শনার্থীদের জন্য হাতিরঝিল লেকে ভ্রমণের উদ্দেশ্যে প্যাকেজ সার্ভিস চালু করেছিল ওয়াটার ট্যাক্সির ব্যবস্থাপকগণ। ফলে দর্শনার্থীদের ভ্রমণের সুবিধা হলেও সাধারণ যাত্রীদের জন্য এ সেবা বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে যারা নিয়মিত ওয়াটার ট্যাক্সি ব্যবহার করে থাকেন।

জনসাধারণের দুর্ভোগ নিরসনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম নিজ উদ্যোগে ওয়াটার ট্যাক্সির ব্যবস্থাপকদের সাথে যোগাযোগ করেন এবং ছুটির মাঝেও নিয়মিত যাত্রীদের চলাচলের জন্য ওয়াটার ট্যাক্সি সেবা চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। যার প্রেক্ষিতে থেকে ঈদ প্যাকেজ এর পাশাপাশি নিয়মিত যাত্রীরাও টিকেট কেটে চলাচল করতে পারছেন। পাশাপাশি হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস ও নিয়মিত সেবা প্রদান করছে। নিরবিচ্ছিন্ন সেবা তদারকির জন্য প্রতিটি ঘাটে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...