আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব পেলেন লিয়াকত আলী মোল্লা

বিশেষ প্রতিনিধি

আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব পেলেন লিয়াকত আলী মোল্লা

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লিয়াকত আলী মোল্লা আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন -২) মো. আজিজুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব প্রদান করা হলো।

বিজ্ঞাপন

গত ২৫ আগস্ট আইন ও বিচার বিভাগের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহেরসহ ২৫ জনকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...