
বৈদেশিক মুদ্রা মামলায় সালমান-আনিসুলের অভিযোগ গঠনের শুনানি ১০ ডিসেম্বর
বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। নতুন তারিখ ১০ ডিসেম্বর। বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।






















