আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রাজসাক্ষী খালাস

আমার দেশ অনলাইন

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রাজসাক্ষী খালাস

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ছয়জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া সাতজনকে যাবজ্জীবন, দুজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) শেখ আবজালুল হককে খালাস দিয়েছে আদালত। সাইফুলের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করে। প্যানেলের অপর দুই সদস্য হলেন—বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

সাইফুল ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন— আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সায়েদ রনি, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক, সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা, কনস্টেবল মুকুল চৌধুরী এবং যুবলীগের সদস্য রনি ভুঁইয়া।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিফন, অ্যাডিশনাল এসপি আব্দুল্লাহিল কাফি, অ্যাডিশনাল এসপি শাহিদুল ইসলাম, ইন্সপেক্টর মাসুদুর রহমান, ইন্সপেক্টর ( অপারেশন) নির্মল কুমার দাস, ইন্সপেক্টর আরাফাত হোসেন আরজু (ডিবি)। সাত বছরের দণ্ডপ্রাপ্তরা হলেন— এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান। রাজসাক্ষী হিসেবে আশুলিয়া থানার এসআই আফজালুল হক ঘটনার সত্য প্রকাশ করায় তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে।

রায় ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায়। পুলিশ-র‌্যাব-বিজিবির পাশাপাশি নিয়োজিত রয়েছে সেনাবাহিনী। তৎপর রয়েছেন গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন