এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ল ১৫ শতাংশ

স্টাফ রিপোর্টার

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ল ১৫ শতাংশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ১৫ শতাংশ বাড়িভাড়া আজ বুধবার থেকে কার্যকর হচ্ছে। প্রথম ধাপে বিদায়ি অর্থবছরে সাড়ে ৭ শতাংশ বাস্তবায়ন হওয়ার পর নতুন অর্থবছর থেকে আরও সাড়ে ৭ শতাংশ কার্যকর হলো।

বিজ্ঞাপন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানায়, শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধির বিষয়টি মীমাংসিত। জুলাই থেকেই শিক্ষক-কর্মচারীরা বর্ধিত বাড়িভাড়া পাবেন।

এর আগে গত বছরের ২১ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়াতে সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয়।

ওই দিন মন্ত্রণালয়ের জারি করা সম্মতিপত্রে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা কিছু শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ থেকে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ, অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) নির্ধারণ করা হলো। অর্থ মন্ত্রণালয়ের সেই চিঠি আজ থেকে কার্যকর হলো।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...